টিক্কা ডাকাত গ্রেপ্তার

নৌ ও স্থলপথের দুর্ধর্ষ ডাকাত মুজিবুর রহমান ওরফে টিক্কাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা নৌ পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) গাজীপুরের পুবাইলের মাজু খান বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  টিক্কা সাভার মডেল থানার আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার অভিযানে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকা জেলা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘পলাতক আসামি টিক্কাকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন একদল চৌকস পুলিশ সদস্য। আসামি ধরার সময় গুরুতর আহত হয়েছেন আমাদের এই অতিরিক্ত পুলিশ সুপার। তার কোমর ও মাথায় আঘাত লেগেছে। তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। আশুলিয়া নৌ ফাঁড়ির সূত্রে জানা গেছে, টিক্কা বরগুনার আমতলীর বাসিন্দা। দীর্ঘদিন ধরে ঢাকা থেকে নৌ ও স্থলপথে ডাকাতি করে আসছিল এই ডাকাত। তার নামে ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন থানায় অন্ত

টিক্কা ডাকাত গ্রেপ্তার

নৌ ও স্থলপথের দুর্ধর্ষ ডাকাত মুজিবুর রহমান ওরফে টিক্কাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা নৌ পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) গাজীপুরের পুবাইলের মাজু খান বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

টিক্কা সাভার মডেল থানার আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার অভিযানে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকা জেলা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘পলাতক আসামি টিক্কাকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন একদল চৌকস পুলিশ সদস্য। আসামি ধরার সময় গুরুতর আহত হয়েছেন আমাদের এই অতিরিক্ত পুলিশ সুপার। তার কোমর ও মাথায় আঘাত লেগেছে। তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে।

আশুলিয়া নৌ ফাঁড়ির সূত্রে জানা গেছে, টিক্কা বরগুনার আমতলীর বাসিন্দা। দীর্ঘদিন ধরে ঢাকা থেকে নৌ ও স্থলপথে ডাকাতি করে আসছিল এই ডাকাত। তার নামে ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। তার আসল নাম মুজিবুর রহমান, ঢাকায় এসে নাম নিয়েছে টিক্কা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow