টেকনাফে যুবককে অপহরণের চেষ্টা, পালাতে গিয়ে গুলবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে সৈয়দ আলম (৩৫) নামে এক যুবককে অপহরণের চেষ্টা চালায় সশস্ত্র ডাকাত দলের সদস্যরা। তবে তাদের কবল থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাহাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পাহাড়ি অপহরণকারী একটি দল সৈয়দ আলমকে অপহরণের চেষ্টা করে। এসময় তিনি তাদের কবল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে অপহরণকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, বাহারছড়া বড় ডেইল এলাকায় সৈয়দ আলম (৩৫) নামের এক যুবককে অপহরণের চেষ্টা করা হয়। এসময় ডাকাত দলের ছোড়া গুলিতে তিনি আহত হন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত

টেকনাফে যুবককে অপহরণের চেষ্টা, পালাতে গিয়ে গুলবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে সৈয়দ আলম (৩৫) নামে এক যুবককে অপহরণের চেষ্টা চালায় সশস্ত্র ডাকাত দলের সদস্যরা। তবে তাদের কবল থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাহাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পাহাড়ি অপহরণকারী একটি দল সৈয়দ আলমকে অপহরণের চেষ্টা করে। এসময় তিনি তাদের কবল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে অপহরণকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, বাহারছড়া বড় ডেইল এলাকায় সৈয়দ আলম (৩৫) নামের এক যুবককে অপহরণের চেষ্টা করা হয়। এসময় ডাকাত দলের ছোড়া গুলিতে তিনি আহত হন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাহাড়ি সন্ত্রাসী ও অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow