টেবিলের উত্তেজনার পর বিকেলে ‘মাঠের ফাইনাল’

ফুটবলের লড়াইটা ৯০ মিনিটের। নকআউট ম্যাচ হলে আরো ৩০ মিনিট। প্রয়োজন হলে ভাগ্য নির্ধারণী পর্ব টাইব্রেকার। বুধবার বিকেল মোহামেডান ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপের ফাইনাল নিষ্পত্তি হতে কোন পর্যন্ত ম্যাচ গড়াবে, সেটা সময়ই বলে দেবে। তবে এই ম্যাচ নিয়ে গত এক সপ্তাহেরও অধিক সময় ধরে হয়েছে অনেক নাটক। উত্তেজনাও ছড়িয়েছে। মাঠের লড়াইয়ের আগে দুই ক্লাবের টেবিলের লড়াই ছিল উল্লেখ করার মতো। মঙ্গলবার নির্ধারিত ফাইনাল ২৪ ঘণ্টা পিছিয়ে হচ্ছে বুধবার। তবে এই ম্যাচটি আয়োজন করতে গিয়ে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটিকে অনেক গলদঘর্ম হতে হচ্ছে। লিগ কমিটি বললে ঠিক হবে না। খোদ বাফুফের শীর্ষ কর্মকর্তাদেরও নির্ঘুম রাত কাটাতে হয়েছে ফেডারেশন কাপের ফাইনাল আয়োজন করতে গিয়ে। ফাইনালের আগে বাফুফেকে আয়োজন করতে হয়েছে নির্বাহী কমিটির জরুরি সভা। টেবিলের আলোচনার পর এবার মাঠের লড়াই। বিকেল সাড়ে ৫টায় কিংস অ্যারেনায় ফাইনালে মুখোমুখি হবে সাবেক ও বর্তমান চ্যাম্পিয়নরা। এই দুই দলের ফাইনাল মানেই অন্যরকম উত্তেজনা। এবার তার সাথে যোগ হয়েছে এক সপ্তাহের নানা নাটক ও টেবিলের নানা ঘটনা। তাই ধুন্ধুমার একটা ম্যাচ হবে বলেই মনে করছেন অনেকে। বসুন্ধর

টেবিলের উত্তেজনার পর বিকেলে ‘মাঠের ফাইনাল’

ফুটবলের লড়াইটা ৯০ মিনিটের। নকআউট ম্যাচ হলে আরো ৩০ মিনিট। প্রয়োজন হলে ভাগ্য নির্ধারণী পর্ব টাইব্রেকার। বুধবার বিকেল মোহামেডান ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপের ফাইনাল নিষ্পত্তি হতে কোন পর্যন্ত ম্যাচ গড়াবে, সেটা সময়ই বলে দেবে। তবে এই ম্যাচ নিয়ে গত এক সপ্তাহেরও অধিক সময় ধরে হয়েছে অনেক নাটক। উত্তেজনাও ছড়িয়েছে।

মাঠের লড়াইয়ের আগে দুই ক্লাবের টেবিলের লড়াই ছিল উল্লেখ করার মতো। মঙ্গলবার নির্ধারিত ফাইনাল ২৪ ঘণ্টা পিছিয়ে হচ্ছে বুধবার। তবে এই ম্যাচটি আয়োজন করতে গিয়ে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটিকে অনেক গলদঘর্ম হতে হচ্ছে। লিগ কমিটি বললে ঠিক হবে না। খোদ বাফুফের শীর্ষ কর্মকর্তাদেরও নির্ঘুম রাত কাটাতে হয়েছে ফেডারেশন কাপের ফাইনাল আয়োজন করতে গিয়ে। ফাইনালের আগে বাফুফেকে আয়োজন করতে হয়েছে নির্বাহী কমিটির জরুরি সভা।

টেবিলের আলোচনার পর এবার মাঠের লড়াই। বিকেল সাড়ে ৫টায় কিংস অ্যারেনায় ফাইনালে মুখোমুখি হবে সাবেক ও বর্তমান চ্যাম্পিয়নরা। এই দুই দলের ফাইনাল মানেই অন্যরকম উত্তেজনা। এবার তার সাথে যোগ হয়েছে এক সপ্তাহের নানা নাটক ও টেবিলের নানা ঘটনা। তাই ধুন্ধুমার একটা ম্যাচ হবে বলেই মনে করছেন অনেকে।

বসুন্ধরা কিংস জিতলে ট্রফি ধরে রাখবে এবং টানা সাফল্যের ধারা অব্যাহত রাখবে। মৌসুমে তাদের ভাণ্ডারে যোগ হবে তৃতীয় ট্রফি। এর আগে তারা জিতেছে চ্যালেঞ্জ কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ। অন্যদিকে মোহামেডান জিতলে ঐতিহাসিক সাফল্য পাবে। তারা ছুঁয়ে ফেলবে আবাহনীর ১২ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড।

বাংলাদেশ ফুটবলের বর্তমান সুপার পাওয়ার বসুন্ধরা কিংস। সম্প্রতি ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জিতেও দলটি আবাহনীর রেকর্ড স্পর্শ করেছে। দলের শক্তি ভারসাম্যপূর্ণ।

ডিফেন্সে তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিনের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন। মিডফিল্ডে রাফায়েল, সোহেল রানা এবং আক্রমণে ডরিয়েলটনের মতো বিদেশি তারকারা দারুণ ফর্মে। কিংসের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণাত্মক ফুটবল এবং হোম অ্যাডভান্টেজ। মোহামেডানে এক ঝাঁক তরুণতুর্কির সাথে আছেন অভিজ্ঞ কয়েকজন বিদেশি। বিশেষ করে উজবেকিস্তানের মোজাফফরভ যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।

মোহামেডানের বিপক্ষে সাম্প্রতিক সময়ে মাঠের লড়াইয়ে কিছুটা এগিয়ে কিংস। তবে এ ম্যাচে নানা বিতর্কের কারণে দলটির খেলোয়াড়দের ওপর মানসিক চাপ থাকতে পারে। মোহামেডান চাইবে প্রতিরোধ গড়ে মৌসুমের প্রথম সাফল্য নিয়ে ঘরে ফিরতে। ঐতিহ্যবাহী ক্লাবটি এক মৌসুম আগেই ফেডারেশন কাপ জিতেছিল আবাহনীকে হারিয়ে।

১২তম বারের মতো ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হাতছাড়া করতে চাইবে না মোহামেডান। দলটি এরই মধ্যে লিগের শিরোপা হাতছাড়া করেছে। এটি শুধু একটি ফাইনাল নয়, বাংলাদেশ ফুটবলের দুই শক্তিশালী দলের শ্রেষ্ঠত্ব অর্জনেরও লড়াই। ফুটবলপ্রেমীরা উন্মুখ হয়ে আছে রোমাঞ্চকর একটি ফাইনাল দেখতে।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow