ট্যাটু আর ন্যাড়া মাথা, রাক্ষসের ভিলেন সিয়াম নিজেই!

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’ এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ট্রেলারে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যায় উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য যেখানে কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত রয়েছে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব যেখানে মানবিকতা আর ভয়াবহতার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে গল্পটি। অন্যদিকে এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাঁকে দেখা গেছে ভিন্নধর্মী এক চরিত্রে যেখানে রহস্যময়তার পাশাপাশি রয়েছে আবেগের গভীর ছাপও। তবে ট্রেলারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে একেবারে শেষ দিকে। কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা এবং শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার ইশারা, হাঁটার ভঙ্গি আর উপস্থিতিই যেন পুরো ট্রেলারের আবহকে আরও

ট্যাটু আর ন্যাড়া মাথা, রাক্ষসের ভিলেন সিয়াম নিজেই!

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’ এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ট্রেলারে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ট্রেলারের শুরুতেই দেখা যায় উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য যেখানে কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত রয়েছে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব যেখানে মানবিকতা আর ভয়াবহতার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে গল্পটি। অন্যদিকে এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাঁকে দেখা গেছে ভিন্নধর্মী এক চরিত্রে যেখানে রহস্যময়তার পাশাপাশি রয়েছে আবেগের গভীর ছাপও।

তবে ট্রেলারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে একেবারে শেষ দিকে। কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা এবং শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার ইশারা, হাঁটার ভঙ্গি আর উপস্থিতিই যেন পুরো ট্রেলারের আবহকে আরও ভয়ংকর করে তোলে। কিন্তু কে এই অভিনেতা সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের মনে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকরা নানা জল্পনাকল্পনায় মেতে উঠেছেন। কেউ বলছেন এটি নতুন কোনো মুখ আবার কেউ মনে করছেন পরিচিত কোনো অভিনেতাকে সম্পূর্ণ ভিন্ন লুকে হাজির করা হয়েছে।

নির্মাতারা এখনো এ বিষয়ে মুখ খোলেননি ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে চমকপ্রদ খবর হলো রহস্যময় সেই ভিলেন আর কেউ নন বরং সিয়াম আহমেদ নিজেই। প্রস্থেটিক মেকআপ দিয়ে একদমই অন্যরকমভাবে পর্দায় হাজির করা হচ্ছে তাকে। জানা গেছে সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে অর্থাৎ গল্পের নায়কও সিয়াম এবং মূল খলনায়কও সিয়াম।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন, থ্রিল ও রহস্যে মোড়া এই ‘রাক্ষস’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। এতে সিয়াম এবং সুস্মিতা চ্যাটার্জি ছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল, সাদনিমা নোমান, বলিউডের শাতাফ ফিগার এবং কলকাতার জিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্য্য প্রমুখ। সিনেমাটি আগামীকাল রবিবার সেন্সরের জন্য সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলে জানা গেছে। এখন দেখার বিষয় বড় পর্দায় এই ‘রাক্ষস’ এর আসল চেহারা কীভাবে উন্মোচিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow