ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাওয়ার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুম (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলার হাজীপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম জয়রামপুর গ্রামের মৃত শামিল মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাসুম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাওয়ার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুম (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলার হাজীপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম জয়রামপুর গ্রামের মৃত শামিল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাসুম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow