ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
সিলেট-তামাবিল মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় আতিকুর রহমান নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা জৈন্তাপুর মডেল থানায় সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই আতিকুর রহমান শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা তামাবিলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় এএসআই আতিকুর রহমান নিহত হয়েছেন। ময়নাতদন্তের লাশ জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
সিলেট-তামাবিল মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় আতিকুর রহমান নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা জৈন্তাপুর মডেল থানায় সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই আতিকুর রহমান শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা তামাবিলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় এএসআই আতিকুর রহমান নিহত হয়েছেন। ময়নাতদন্তের লাশ জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
What's Your Reaction?