ট্রাক চাপায় ২ যুবক নিহত
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। এ সময় আহত হয়েছেন আরও দুই যুবক। তারা সবাই সড়কে শ্রমিকের কাজ করতেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতুর পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। জানা যায়, ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ধলাটেঙ্গোর এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হন। নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তারা ওই এলাকায় সড়কসংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গোর এলাকায় ঢাকামুখী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এ সময় কিছু শ্রমিক সার্ভিস লেনে বসে থাকায় শ্রমিকদের চাপা দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলাই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। এ সময় আহত হয়েছেন আরও দুই যুবক। তারা সবাই সড়কে শ্রমিকের কাজ করতেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতুর পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।
জানা যায়, ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ধলাটেঙ্গোর এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হন।
নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তারা ওই এলাকায় সড়কসংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গোর এলাকায় ঢাকামুখী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এ সময় কিছু শ্রমিক সার্ভিস লেনে বসে থাকায় শ্রমিকদের চাপা দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলাই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?