ট্রাক-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাকির আলী (৬৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির আলী উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় লালপুর অভিমুখে আসছিল একটি ব্যাটারিচালিত ভ্যান। ভ্যানটি চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বনপাড়া) থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক জাকির আলীর মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্রাক-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাকির আলী (৬৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির আলী উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় লালপুর অভিমুখে আসছিল একটি ব্যাটারিচালিত ভ্যান। ভ্যানটি চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বনপাড়া) থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক জাকির আলীর মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow