ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি ট্রাক জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রিফাত ইমন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা এন্তাজুল হক সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি ট্রাক জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রিফাত ইমন ঘটনাস্থলেই মারা যান।
এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা এন্তাজুল হক সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?