ট্রাক-লরি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এ নির্দেশনা দিয়েছেন। যদিও পশুবাহী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। গতকাল বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের তিন দিন এবং পরবর্তী তিন দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস

ট্রাক-লরি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এ নির্দেশনা দিয়েছেন। যদিও পশুবাহী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

গতকাল বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের তিন দিন এবং পরবর্তী তিন দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে।

এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

চিঠিতে আরও বলা হয়, পণ্য ও পশুবাহী যানবাহনে, বিশেষ করে ফিরতি পথে কোনো যাত্রী বহন করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ঈদের আগে ও পরে নির্ধারিত সাত দিনে সমিতিভুক্ত কোনো ট্রাক, কাভার্ডভ্যান বা লরি যাতে মহাসড়কে চলাচল না করে, সে বিষয়ে কঠোরভাবে তদারকি করতে হবে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow