ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ২

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় হাওড়া আমতলা এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য দেখতে পান। দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হতাহতদের উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বি

ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ২

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় হাওড়া আমতলা এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য দেখতে পান। দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হতাহতদের উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় আসা তিনজনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে মুমূর্ষু একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করাসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow