ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

সিরাজগঞ্জে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কে ডিউটি করছিলেন নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় দুটির ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতার এক পর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি আরও বলেন, ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। ট্রাকটির চালককেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

সিরাজগঞ্জে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কে ডিউটি করছিলেন নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় দুটির ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতার এক পর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। ট্রাকটির চালককেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow