ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ
নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. আলী (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নাটোরগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানে থাকা যাত্রী মো. আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত আলী উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচোঁল কোট এলাকার আবু হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনায় অটোভ্যান চালক মো. আজাহার আলী (৬০) এবং যাত্রী মো. আফসার আলী (৪৯) ও সিরাজ উদ্দিন (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ভ্যানচালক আজাহার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পে

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।