ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত কামাল উদ্দিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন ফ্যাক্টরির সামনে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। তিনি ভেতরে আটকে যান। পরবর্তীতে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী নাঈম সরকার বলেন, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হন। ট্রাকচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন ছুটে এসে চালককে আটক করে। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখা প্রয়োজন। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কামাল উদ্দিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন ফ্যাক্টরির সামনে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। তিনি ভেতরে আটকে যান। পরবর্তীতে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী নাঈম সরকার বলেন, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হন। ট্রাকচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন ছুটে এসে চালককে আটক করে। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখা প্রয়োজন।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow