ট্রাকের ধাক্কায় মাদ্রাসা প্রধান নিহত, স্ত্রী-সন্তান হাসপাতালে

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও কন্যাসন্তান গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মকবুল আহমেদের ছেলে। তিনি স্থানীয় ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্ত্রী তামান্না রহমান (৪৫) এবং চার বছর বয়সী মেয়ে তালভিয়া রহমানকে নিয়ে চৌমুহনীর ‘হলি কেয়ার হাসপাতাল’ থেকে চিকিৎসক দেখিয়ে বের হন মাওলানা বেলাল ফতেহপুরী। এরপর নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা পথচারী হিসেবে রাস্তা পার হচ্

ট্রাকের ধাক্কায় মাদ্রাসা প্রধান নিহত, স্ত্রী-সন্তান হাসপাতালে

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও কন্যাসন্তান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মকবুল আহমেদের ছেলে। তিনি স্থানীয় ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্ত্রী তামান্না রহমান (৪৫) এবং চার বছর বয়সী মেয়ে তালভিয়া রহমানকে নিয়ে চৌমুহনীর ‘হলি কেয়ার হাসপাতাল’ থেকে চিকিৎসক দেখিয়ে বের হন মাওলানা বেলাল ফতেহপুরী। এরপর নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা পথচারী হিসেবে রাস্তা পার হচ্ছিলেন। এ দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow