ট্রাক্টরের চাকা খুলে রাস্তায় যুবক, চাপা দিলো কাভার্ডভ্যান

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের সন্তান। নিহতের স্বজনরা জানায়, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রীসহ ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় মহাসড়কে তার ট্রাক্টরের চাকা খুলে যায়। এসময় তিনি ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হন। পরে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাই। পরিবারকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

ট্রাক্টরের চাকা খুলে রাস্তায় যুবক, চাপা দিলো কাভার্ডভ্যান

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের সন্তান।

নিহতের স্বজনরা জানায়, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রীসহ ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় মহাসড়কে তার ট্রাক্টরের চাকা খুলে যায়। এসময় তিনি ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হন। পরে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাই। পরিবারকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow