ট্রান্সজেন্ডার নয়, আমি ছেলে : ভিডিও বার্তায় রেদোয়ান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের কমিটিতে এক সদস্যকে ঘিরে ট্রান্সজেন্ডার বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও থামেনি বিতর্ক। সমালোচনার মুখে পড়ে মানসিক ও সামাজিকভাবে চাপে রয়েছেন রেদোয়ান ইসলাম। তিনি নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ নয়, বরং ‘ছেলে’ হিসেবে দাবি করেছেন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় রেদোয়ান ইসলাম বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন করেননি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রেদোয়ান বলেন, “আমি ছেলে। আমাকে ‘ট্রান্সজেন্ডার’ বলে যে অপবাদ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এতে আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাকে নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ করছি। আমি শান্তিপূর্ণভাবে নিজের মতো করে বাঁচতে চাই।” জানা যায়, কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রেদোয়ান ইসলামকে রা

ট্রান্সজেন্ডার নয়, আমি ছেলে : ভিডিও বার্তায় রেদোয়ান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের কমিটিতে এক সদস্যকে ঘিরে ট্রান্সজেন্ডার বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও থামেনি বিতর্ক।

সমালোচনার মুখে পড়ে মানসিক ও সামাজিকভাবে চাপে রয়েছেন রেদোয়ান ইসলাম। তিনি নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ নয়, বরং ‘ছেলে’ হিসেবে দাবি করেছেন।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় রেদোয়ান ইসলাম বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন করেননি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রেদোয়ান বলেন, “আমি ছেলে। আমাকে ‘ট্রান্সজেন্ডার’ বলে যে অপবাদ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এতে আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাকে নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ করছি। আমি শান্তিপূর্ণভাবে নিজের মতো করে বাঁচতে চাই।”

জানা যায়, কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রেদোয়ান ইসলামকে রাখা হয়। তবে কমিটি ঘোষণার পর তার জেন্ডার পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী কালবেলাকে জানান, কমিটি গঠনের আগে দেওয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। এ কারণেই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রেদোয়ান ইসলাম দাবি করেছিলেন, তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিত্তিতেই তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিতর্কের জেরে শেষ পর্যন্ত তাকে পদ হারাতে হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow