ট্রান্সফরমার চুরি করতে গিয়ে পাহারাদারকে হত্যা, গ্রেপ্তার ৭

রংপুরের পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি করতে গিয়ে সেচঘরের পাহারাদার মফিজার রহমানকে হত্যা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিকেলে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবালা গ্রামের জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের নুরুল আমিন (৬৮), বেড়াডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দুর গ্রামের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আনিছুর রহমান (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল (৩৮) এবং বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল। পুলিশ জানায়, গত ৭ মে সকালে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের একটি সেচঘর থেকে কৃষক মফিজার রহমানের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাতে বিএডিসির সেচ ট্রান্সফরমার পাহারা দিতেন। দুর্বৃত্তরা ট্রান্সফরমার চুরি করে তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর থানায় হত্যা ম

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে পাহারাদারকে হত্যা, গ্রেপ্তার ৭

রংপুরের পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি করতে গিয়ে সেচঘরের পাহারাদার মফিজার রহমানকে হত্যা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) বিকেলে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবালা গ্রামের জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের নুরুল আমিন (৬৮), বেড়াডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দুর গ্রামের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আনিছুর রহমান (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল (৩৮) এবং বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।

পুলিশ জানায়, গত ৭ মে সকালে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের একটি সেচঘর থেকে কৃষক মফিজার রহমানের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাতে বিএডিসির সেচ ট্রান্সফরমার পাহারা দিতেন। দুর্বৃত্তরা ট্রান্সফরমার চুরি করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর থানায় হত্যা মামলা হলে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা পুলিশের আভিযানিক দল। শনিবার (২৩ মে) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য জামিরুলকে পীরগঞ্জের খেজমতপুর পশ্চিমপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে, জলিলকে জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে, শামিমকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার ভাড়া বাসা থেকে, শফিকুলকে বগুড়ার মোকামতলা এলাকা থেকে এবং নুরুল আমিন, আমিরুল ও আনিছুরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ট্রান্সফরমার চুরি ও মফিজার রহমানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা, ট্রান্সফরমার কাটার বিভিন্ন যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল উদ্ধার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow