ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়া এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে কোনো এক সময় কয়েকজন দুর্বৃত্ত বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। এ সময় বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া খুঁটির নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে স্থানীয় লোকজন খুঁটির নিচে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়া এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে কোনো এক সময় কয়েকজন দুর্বৃত্ত বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। এ সময় বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া খুঁটির নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে স্থানীয় লোকজন খুঁটির নিচে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow