ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার-প্রথম আলোর ওপর হওয়া হামলা থামাতে পারেনি পুলিশ

ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার সময় পুলিশ সময়মতো উপস্থিত হতে পারেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপদ পরিকল্পনাসংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ডেইলি স্টার-প্রথম আলোতে গভীর রাতে যে আক্রমণ হলো, ট্র্যাফিক জ্যামের কারণে সেখানে আমি আমার অফিসারদের পাঠাতে পারিনি। ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যমুনা ঘেরাও করে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় প্রবেশের চেষ্টাকালে পুলিশের মারমুখী অবস্থান টেনে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, যমুনাতে সরকার প্রধানের বাসভবন ঘেরাও করে ঢোকার চেষ্টা করলে সে অবস্থায় ডিএমপি কমিশনারের বসে থাকার সুযোগ আছে কি না? আমি শুধু নিজেই যাইনি, আইজিপিকেও ফোন করে বলেছি, ‘ভাই আমি একা পারতেছি না। ইউ শুড কাম অ্যান্ড হেল্প মি’। যতক্ষণে উনি এসেছে আমরা ততক্ষণে আন্দোলকারীদের সরিয়ে দিয়েছি।  

ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার-প্রথম আলোর ওপর হওয়া হামলা থামাতে পারেনি পুলিশ

ট্রাফিক জ্যামের কারণে ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার সময় পুলিশ সময়মতো উপস্থিত হতে পারেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপদ পরিকল্পনাসংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ডেইলি স্টার-প্রথম আলোতে গভীর রাতে যে আক্রমণ হলো, ট্র্যাফিক জ্যামের কারণে সেখানে আমি আমার অফিসারদের পাঠাতে পারিনি। ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

যমুনা ঘেরাও করে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় প্রবেশের চেষ্টাকালে পুলিশের মারমুখী অবস্থান টেনে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, যমুনাতে সরকার প্রধানের বাসভবন ঘেরাও করে ঢোকার চেষ্টা করলে সে অবস্থায় ডিএমপি কমিশনারের বসে থাকার সুযোগ আছে কি না? আমি শুধু নিজেই যাইনি, আইজিপিকেও ফোন করে বলেছি, ‘ভাই আমি একা পারতেছি না। ইউ শুড কাম অ্যান্ড হেল্প মি’। যতক্ষণে উনি এসেছে আমরা ততক্ষণে আন্দোলকারীদের সরিয়ে দিয়েছি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow