ট্রাভিস হেডকেও ফেরালেন হাসান

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদশ। দুই উইকেটই পেয়েছেন হাসান মাহমুদ। দুই ওপেনারকেই তিনি ফিরিয়েছেন বোল্ড করে। জেক ওয়েদারাল্ডকে ফেরানোর পর এবার বোল্ড করলেন ট্রাভিস হেডকে। ৩ চারে ১৭ রান করে ইনসাইড এজে বোল্ড হয়েছেন হেড। প্রথম ইনিংসেও তাকে বোল্ড করেছিলেন হাসান। ৩৭ রানে ২ উইকেট হারালো অজিরা। জেক ওয়েদারাল্ডকে ফেরান রানের খাতা খোলার আগেই বোল্ড করে। ফলে ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেও ওয়েদারাল্ড সাজঘরে ফিরেছিলেন হাসানের বলে। সেই ভয়টাই কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি দ্বিতীয় ইনিংসেও। এর আগে, প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। বোর্ডে লিড জমা হয় ২২৮ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন তানজিদ হাসান তামিম। ৮৪ করেন নাজমুল হোসেন শান্ত ও ৬৫ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাটে। অজিদের হয়ে ৬ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। মিরাজকে ফিরিয়ে টেস্টের ৩০০ উইকেট পূর্ণ করেছেন তিনি। আইএন

ট্রাভিস হেডকেও ফেরালেন হাসান

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদশ। দুই উইকেটই পেয়েছেন হাসান মাহমুদ। দুই ওপেনারকেই তিনি ফিরিয়েছেন বোল্ড করে। জেক ওয়েদারাল্ডকে ফেরানোর পর এবার বোল্ড করলেন ট্রাভিস হেডকে।

৩ চারে ১৭ রান করে ইনসাইড এজে বোল্ড হয়েছেন হেড। প্রথম ইনিংসেও তাকে বোল্ড করেছিলেন হাসান। ৩৭ রানে ২ উইকেট হারালো অজিরা।

জেক ওয়েদারাল্ডকে ফেরান রানের খাতা খোলার আগেই বোল্ড করে। ফলে ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসেও ওয়েদারাল্ড সাজঘরে ফিরেছিলেন হাসানের বলে। সেই ভয়টাই কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি দ্বিতীয় ইনিংসেও।

এর আগে, প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। বোর্ডে লিড জমা হয় ২২৮ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন তানজিদ হাসান তামিম। ৮৪ করেন নাজমুল হোসেন শান্ত ও ৬৫ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাটে।

অজিদের হয়ে ৬ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। মিরাজকে ফিরিয়ে টেস্টের ৩০০ উইকেট পূর্ণ করেছেন তিনি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow