ট্রাম্পকে উত্তেজনাপূর্ণ বক্তব্য না দিতে সতর্ক করল পাকিস্তান
ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে নিজের ভাষা সংযত করার আহ্বান জানিয়েছে পাকিস্তান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যম মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানি এক কর্মকর্তার বরাতে বলা হয়, পাকিস্তান কূটনৈতিক বার্তার মাধ্যমে ট্রাম্পকে সতর্ক করেছে যাতে তিনি প্রকাশ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য না দেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে এক পাকিস্তানি কর্মকর্তা বলেন, আমরা ইরানের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেয়েছি। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং আমরা আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে তাদের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে।
তিনি আরও জানান, যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসাইয় ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় যোগাযোগ অব্যাহত রেখেছে পাকিস্তান।
এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।
অন্যদিকে ইরান বলেছে, দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত ত

অন্যদিকে ইরান বলেছে, দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় অংশ নেবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরবর্তী দফা বৈঠক নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।