ট্রাম্পকে নিয়ে গর্বিত ক্যারোলিন লেভিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গর্ব প্রকাশ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের খবরে এমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যারোলিন লেভিট। তিনি বলেন, এই উদ্ধার মিশনে জড়িত মার্কিন সৈন্যরা অসাধারণ সাহস ও দক্ষতার পরিচয় দিয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে ক্যারোলিন লেভিট বলেন, ‘আমাদের সৈন্যদের নিয়ে গর্বিত। আমাদের প্রেসিডেন্টকে নিয়ে গর্বিত। একজন আমেরিকান হতে পেরে গর্বিত।’ এর আগে, উদ্ধার হওয়া ওই মার্কিন সামরিক কর্মকর্তার (যিনি একজন কর্নেল) বিষয়ে ট্রাম্প বলেন, ওই কর্মকর্তা আহত হয়েছেন, তবে তিনি ভালো হয়ে যাবেন। ওই কর্মকর্তার অবস্থান মার্কিন সামরিক বাহিনী ‘২৪ ঘণ্টা নজরদারিতে’ রেখেছিল এবং তার উদ্ধারের জন্য নিষ্ঠার সঙ্গে পরিকল্পনা করেছিল। তিনি আরও বলেন, ওই কর্মকর্তাকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠিয়েছিল। আমরা এই দুইটি অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এতে একজন আমেরিকানও নিহত হয়নি, এমনকি

ট্রাম্পকে নিয়ে গর্বিত ক্যারোলিন লেভিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গর্ব প্রকাশ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের খবরে এমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যারোলিন লেভিট।

তিনি বলেন, এই উদ্ধার মিশনে জড়িত মার্কিন সৈন্যরা অসাধারণ সাহস ও দক্ষতার পরিচয় দিয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে ক্যারোলিন লেভিট বলেন, ‘আমাদের সৈন্যদের নিয়ে গর্বিত। আমাদের প্রেসিডেন্টকে নিয়ে গর্বিত। একজন আমেরিকান হতে পেরে গর্বিত।’

এর আগে, উদ্ধার হওয়া ওই মার্কিন সামরিক কর্মকর্তার (যিনি একজন কর্নেল) বিষয়ে ট্রাম্প বলেন, ওই কর্মকর্তা আহত হয়েছেন, তবে তিনি ভালো হয়ে যাবেন। ওই কর্মকর্তার অবস্থান মার্কিন সামরিক বাহিনী ‘২৪ ঘণ্টা নজরদারিতে’ রেখেছিল এবং তার উদ্ধারের জন্য নিষ্ঠার সঙ্গে পরিকল্পনা করেছিল।

তিনি আরও বলেন, ওই কর্মকর্তাকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠিয়েছিল। আমরা এই দুইটি অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এতে একজন আমেরিকানও নিহত হয়নি, এমনকি আহতও হয়নি। এটি আবারও প্রমাণ করে যে, আমরা ইরানের আকাশে সম্পূর্ণ বিমান আধিপত্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow