ট্রাম্পের ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল পারস্পরিক উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ সীমিত করতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২ জুন) এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পিতা ও তার দুই সন্তানও রয়েছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে। তবে বাস্তবে সংঘাত প্রশমনের তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অবস্থান ও বসতিগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, মারজাইউন ও নাবাতিয়েহ সংযোগ সড়কে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের দন্তচিকিৎসক জেমস কারাম এবং তার দুই সন্তান নিহত হন। অন্যদিকে নাবাতিয়েহর কাছে আরেকটি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই লেবানিজ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়

ট্রাম্পের ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল পারস্পরিক উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ সীমিত করতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২ জুন) এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পিতা ও তার দুই সন্তানও রয়েছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে।

তবে বাস্তবে সংঘাত প্রশমনের তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অবস্থান ও বসতিগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, মারজাইউন ও নাবাতিয়েহ সংযোগ সড়কে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের দন্তচিকিৎসক জেমস কারাম এবং তার দুই সন্তান নিহত হন।

অন্যদিকে নাবাতিয়েহর কাছে আরেকটি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই লেবানিজ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাইদা জেলার মারওয়ানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। এ হামলায় আরও এক নারী, এক শিশু এবং চারজন আহত হয়েছেন।

সংঘাত থামানোর চেষ্টার অংশ হিসেবে সোমবার ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। একই সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গেও যোগাযোগ করেন তিনি।

এরপর ট্রাম্প দাবি করেন, বৈরুতে কোনো সেনা যাবে না। সাম্প্রতিক সময়ে বৈরুতের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযান চালানোর হুমকির প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

তেহরান সতর্ক করেছিল, বৈরুতে নতুন করে সামরিক অভিযান শুরু হলে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিক্রিয়া জানাবে এবং ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতিও ভেঙে পড়তে পারে। এর পরই সংঘাতরত পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প।

কিন্তু ট্রাম্পের ঘোষণার পর নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাবে। সেখানে তাদের স্থলবাহিনী জাহরানি নদীর দিকে অগ্রসর হচ্ছে। তার বিবৃতিতে নতুন কোনো যুদ্ধবিরতির উল্লেখ ছিল না।

সূত্র : প্রেস টিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow