ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবাননের যোদ্ধারা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল পারস্পরিক উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ সীমিত করতে সম্মত হয়েছে। এর ফলে বৈরুতে সম্ভাব্য ইসরায়েলি হামলা এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা আপাতত কমেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষই সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, বৈরুতে কোনো ইসরায়েলি সেনা যাবে না এবং যেসব সেনা পথে ছিল তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে, উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার খুব ভালো আলোচনা হয়েছে এবং তারাও সব ধরনের হামলা বন্ধে সম্মত হয়েছে।
লেবাননের প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা না চালালে ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালাবে না।
তবে ট্রাম্পের ঘোষণার পরও উভয় পক্ষের হামলার খবর পাওয়া গেছে, যা এই সমঝোতার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। হি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল পারস্পরিক উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ সীমিত করতে সম্মত হয়েছে। এর ফলে বৈরুতে সম্ভাব্য ইসরায়েলি হামলা এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা আপাতত কমেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষই সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, বৈরুতে কোনো ইসরায়েলি সেনা যাবে না এবং যেসব সেনা পথে ছিল তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে, উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার খুব ভালো আলোচনা হয়েছে এবং তারাও সব ধরনের হামলা বন্ধে সম্মত হয়েছে।
লেবাননের প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা না চালালে ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালাবে না।
তবে ট্রাম্পের ঘোষণার পরও উভয় পক্ষের হামলার খবর পাওয়া গেছে, যা এই সমঝোতার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লা জানান, বৈরুতকে হামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধের যে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে, এক্সে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ ইসরায়েল ও তার নাগরিকদের ওপর হামলা বন্ধ না করলে বৈরুতে হামলা চালানো হবে বলে তিনি ট্রাম্পকে জানিয়েছেন। তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলবে।
মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ছোড়া দুটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র : দ্য গার্ডিয়ান