ট্রাম্পের সঙ্গে দেখা করে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি

নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউজে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ১২ হাজার সাশ্রয়ী আবাসন ইউনিট ও অবকাঠামো নির্মাণের জন্য ২১ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ছাড়ের অনুরোধ জানান। দুই নেতার এই বৈঠক আগে থেকে ঘোষণা করা হয়নি। মামদানির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই অর্থের মধ্যে কুইন্স এলাকার একটি পাড়ায় সাশ্রয়ী আবাসন ও অবকাঠামো—যেমন পার্ক, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র—নির্মাণের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবটি শহরের আবাসন সংকট মোকাবিলায় এক প্রজন্মে একবার আসা সুযোগ। আরও বলা হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে গত ৫০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটিতে সবচেয়ে বড় আবাসন ও অবকাঠামো বিনিয়োগ হবে। রিপাবলিকান নেতা ট্রাম্প, যিনি নিজেও নিউইয়র্কের বাসিন্দা, অতীতে মামদানির সমালোচনা করেছেন। তবে নভেম্বর মাসে হোয়াইট হাউজে তাদের বৈঠক ছিল আশ্চর্যজনকভাবে সৌহার্দ্যপূর্ণ। বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) বৈঠক শেষে মামদানি এক্সে লিখেছেন, আজ বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। নিউইয়র্ক সিটিতে আরও আবাসন নির্মাণে আমি আশাবাদী

ট্রাম্পের সঙ্গে দেখা করে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি

নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউজে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ১২ হাজার সাশ্রয়ী আবাসন ইউনিট ও অবকাঠামো নির্মাণের জন্য ২১ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ছাড়ের অনুরোধ জানান।

দুই নেতার এই বৈঠক আগে থেকে ঘোষণা করা হয়নি। মামদানির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই অর্থের মধ্যে কুইন্স এলাকার একটি পাড়ায় সাশ্রয়ী আবাসন ও অবকাঠামো—যেমন পার্ক, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র—নির্মাণের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবটি শহরের আবাসন সংকট মোকাবিলায় এক প্রজন্মে একবার আসা সুযোগ। আরও বলা হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে গত ৫০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটিতে সবচেয়ে বড় আবাসন ও অবকাঠামো বিনিয়োগ হবে।

রিপাবলিকান নেতা ট্রাম্প, যিনি নিজেও নিউইয়র্কের বাসিন্দা, অতীতে মামদানির সমালোচনা করেছেন। তবে নভেম্বর মাসে হোয়াইট হাউজে তাদের বৈঠক ছিল আশ্চর্যজনকভাবে সৌহার্দ্যপূর্ণ।

বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) বৈঠক শেষে মামদানি এক্সে লিখেছেন, আজ বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। নিউইয়র্ক সিটিতে আরও আবাসন নির্মাণে আমি আশাবাদী।

দুই পক্ষ আগামী কয়েক সপ্তাহে প্রকল্প ও অর্থায়ন নিয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

বৈঠকের পর মামদানি জানান, ট্রাম্প সেদিন ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক এক শিক্ষার্থীর মুক্তির বিষয়েও সম্মতি দিয়েছেন।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow