ট্রাম্পের হুঁশিয়ারির পরেও হরমুজ পাড়ি দিল ৪ জাহাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও কড়া নজরদারির মাঝেও হরমুজ প্রণালিতে গত রাত থেকে ৪টি জাহাজের চলাচল শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৮টা থেকে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দেওয়ার পর ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করছে।  যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, উল্লিখিত সময়ের (গ্রিনিচ সময় দুপুর ২টা) পর থেকে ইরানের বন্দরগুলোতে যেসব নৌযান প্রবেশ করবে ও বের হবে, সেগুলোর ওপর কার্যকর করা হবে। যুক্তরাজ্যের সময় অনুযায়ী গত রাত ৯টা ৫২ মিনিটে সেন্টকম তাদের বিবৃতি দেওয়ার পর থেকে মেরিন ট্র্যাফিকের দেওয়া ট্র্যাকিং ডেটা মতে, চারটি জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে দেখা গেছে। সবগুলোকেই তেল, গ্যাস বা রাসায়নিক ট্যাঙ্কার হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এসব জাহাজের সঙ্গে ইরানের কোনো সংযোগ পায়নি বিবিসি এবং এগুলোর কোনটি ইরানের বন্দর থেকে এসেছে বা ইরানের কোন বন্দরে যাচ্ছে, এরকম কোনো তথ্যও পাওয়া যায়নি। এছাড়া, এই চারটি জাহাজের কোনোটিই তাদের গন্তব্য হিসেবে ইরানি বন্দরের নাম উল্লেখ করেনি। এর আগে ট্রাম্প ট্রু

ট্রাম্পের হুঁশিয়ারির পরেও হরমুজ পাড়ি দিল ৪ জাহাজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও কড়া নজরদারির মাঝেও হরমুজ প্রণালিতে গত রাত থেকে ৪টি জাহাজের চলাচল শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৮টা থেকে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দেওয়ার পর ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করছে।  যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, উল্লিখিত সময়ের (গ্রিনিচ সময় দুপুর ২টা) পর থেকে ইরানের বন্দরগুলোতে যেসব নৌযান প্রবেশ করবে ও বের হবে, সেগুলোর ওপর কার্যকর করা হবে। যুক্তরাজ্যের সময় অনুযায়ী গত রাত ৯টা ৫২ মিনিটে সেন্টকম তাদের বিবৃতি দেওয়ার পর থেকে মেরিন ট্র্যাফিকের দেওয়া ট্র্যাকিং ডেটা মতে, চারটি জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে দেখা গেছে। সবগুলোকেই তেল, গ্যাস বা রাসায়নিক ট্যাঙ্কার হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এসব জাহাজের সঙ্গে ইরানের কোনো সংযোগ পায়নি বিবিসি এবং এগুলোর কোনটি ইরানের বন্দর থেকে এসেছে বা ইরানের কোন বন্দরে যাচ্ছে, এরকম কোনো তথ্যও পাওয়া যায়নি। এছাড়া, এই চারটি জাহাজের কোনোটিই তাদের গন্তব্য হিসেবে ইরানি বন্দরের নাম উল্লেখ করেনি। এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন নৌবাহিনী যেসব জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সেগুলোকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। কোনো এক পর্যায়ে আমরা এমন একটি অবস্থায় পৌঁছাব যেখানে সব জাহাজকেই ভেতরে প্রবেশ এবং সব জাহাজকেই বাইরে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু ইরান এখন পর্যন্ত তেমনটা ঘটতে দেয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow