ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি আটক
পাবনার ঈশ্বরদীর বাইপাস রেলওয়ে স্টেশনে চলন্ত ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)। রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা ওই দম্পতিকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় সাজেমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রামসহ মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। শেখ মহসীন/কেএইচকে/জেআইএম
পাবনার ঈশ্বরদীর বাইপাস রেলওয়ে স্টেশনে চলন্ত ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।
রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা ওই দম্পতিকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় সাজেমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রামসহ মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
শেখ মহসীন/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?