ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জান্নাত (৩৫) ও তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদ। নিহত জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামী ও সন্তানসহ টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত জান্নাতের নানা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে জান্নাতের স্বামীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী তাকে মারধর করেন। খবর পেয়ে পরিবারের লোকজন জান্নাতকে নিতে গেলে তাকে দেওয়া হয়নি। শনিবার সকালে জান্নাতকে শিশুসন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে স্বামী কাজে চলে যান। এরপরই জান্নাত সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে মা ও ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জান্নাত (৩৫) ও তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদ। নিহত জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামী ও সন্তানসহ টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত জান্নাতের নানা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে জান্নাতের স্বামীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী তাকে মারধর করেন। খবর পেয়ে পরিবারের লোকজন জান্নাতকে নিতে গেলে তাকে দেওয়া হয়নি। শনিবার সকালে জান্নাতকে শিশুসন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে স্বামী কাজে চলে যান। এরপরই জান্নাত সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে মা ও ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, নিহত জান্নাতের স্বামীর সঙ্গে আগের রাতে ঝগড়া হয়। শনিবার সকালে জান্নাতকে শিশুসন্তানসহ বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নিহত মা ও ছেলের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow