ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

নরসিংদীর সদরে ট্রেনে কাটা পড়ে আসাদ উল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ উল্লাহ (৩০) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করছিল। এ সময় আরশিনগর এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইনে হাঁটছিলেন আসাদ উল্লাহ। পরে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow