ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ যুবকের

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা দেখতে পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তার ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- উপজেলার মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)। রাজবাড়ি রেলওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়ে কালবেলাকে বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেনটি আধাঘণ্টা বিলম্ব হয়েছিল। ঘটনাস্থলে মশার কয়েল পাওয়া গিয়েছে। তিনি বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরমের কারণে নিহত দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিল। মরদেহ শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ যুবকের

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা দেখতে পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তার ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- উপজেলার মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।

রাজবাড়ি রেলওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়ে কালবেলাকে বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেনটি আধাঘণ্টা বিলম্ব হয়েছিল। ঘটনাস্থলে মশার কয়েল পাওয়া গিয়েছে।

তিনি বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরমের কারণে নিহত দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিল। মরদেহ শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow