ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা
ভারতের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে বৃষ্টির কারণে দরজা বন্ধ করা নিয়ে তীব্র বাকবিতণ্ডার জেরে এক যাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের চার্চগেট-নাল্লাসোপারা ফাস্ট লোকাল ট্রেনে। নিহতের নাম ময়ঙ্ক লোহার। তিনি প্রথম শ্রেণির কামরায় ভ্রমণ করছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি গোরেগাঁও ও কান্ডিভালি স্টেশনের মাঝামাঝি পৌঁছালে প্রবল বৃষ্টির মধ্যে কামরার দরজা খোলা বা বন্ধ রাখা নিয়ে আরেক যাত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃষ্টির পানি ঢোকা ঠেকাতে এক যাত্রী দরজা বন্ধ করার পক্ষ নেন, অন্যজন খোলা রাখার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে ময়ঙ্ক লোহারকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ট্রেনের ভেতরেই তার মৃত্যু হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কালো পোশাক পরা এক ব্যক্তিকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে এবং একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভিডিওতে যাত্রীদের আতঙ্কিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘সে
ভারতের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে বৃষ্টির কারণে দরজা বন্ধ করা নিয়ে তীব্র বাকবিতণ্ডার জেরে এক যাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের চার্চগেট-নাল্লাসোপারা ফাস্ট লোকাল ট্রেনে।
নিহতের নাম ময়ঙ্ক লোহার। তিনি প্রথম শ্রেণির কামরায় ভ্রমণ করছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি গোরেগাঁও ও কান্ডিভালি স্টেশনের মাঝামাঝি পৌঁছালে প্রবল বৃষ্টির মধ্যে কামরার দরজা খোলা বা বন্ধ রাখা নিয়ে আরেক যাত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃষ্টির পানি ঢোকা ঠেকাতে এক যাত্রী দরজা বন্ধ করার পক্ষ নেন, অন্যজন খোলা রাখার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে ময়ঙ্ক লোহারকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ট্রেনের ভেতরেই তার মৃত্যু হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কালো পোশাক পরা এক ব্যক্তিকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে এবং একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভিডিওতে যাত্রীদের আতঙ্কিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘সে তাকে মেরে ফেলেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রেনের ভেতরে থাকা এক যাত্রী ভিডিও ধারণ করেন। ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই দূরে সরে যান।
মুম্বাইয়ের রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার শুরুতে দরজা বন্ধ করা নিয়ে দুই যাত্রীর মধ্যে বিতণ্ডা হয়। পরে অভিযুক্তকে কয়েকজন যাত্রী মারধর করলে তিনি ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে হামলা চালান এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযুক্তের নাম রোশন সুভার্না বলে শনাক্ত করা হয়েছে, তবে তিনি এখনও পলাতক।
বোরিভালি রেলওয়ে থানার সিনিয়র পুলিশ পরিদর্শক দত্তা খুপ্রেকার বলেন, বৃষ্টির কারণে দরজা বন্ধ করা নিয়ে শুরু হওয়া এই তর্কই শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় রূপ নেয়।
ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক পুলিশ দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
What's Your Reaction?