ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

ওয়েব সিরিজপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এসেছে নতুন সিরিজ ‘হেডলাইন’। সম্প্রতি প্রকাশিত ট্রেলারটি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে এর রহস্যঘেরা গল্প, টানটান উপস্থাপনা এবং শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতির কারণে। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিম হবে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা, যেখানে দর্শকরা গল্পের সম্ভাবনা ও নির্মাণশৈলী নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। ট্রেলারে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের লড়াই এবং এর আড়ালে থাকা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের আভাস মিলেছে। একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনকে ঘিরে তৈরি হয়েছে রহস্য ও রোমাঞ্চকর আবহ। পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, "নানা অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে রকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা ঠিক

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

ওয়েব সিরিজপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এসেছে নতুন সিরিজ ‘হেডলাইন’। সম্প্রতি প্রকাশিত ট্রেলারটি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে এর রহস্যঘেরা গল্প, টানটান উপস্থাপনা এবং শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতির কারণে। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিম হবে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা, যেখানে দর্শকরা গল্পের সম্ভাবনা ও নির্মাণশৈলী নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ট্রেলারে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের লড়াই এবং এর আড়ালে থাকা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের আভাস মিলেছে। একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনকে ঘিরে তৈরি হয়েছে রহস্য ও রোমাঞ্চকর আবহ। পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, "নানা অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে রকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা ঠিক সে ধরনের গল্পই দর্শকদের জন্য নির্মাণ করার চেষ্টা করেছি। 'হেডলাইন' মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্পের আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক নাটক।"

সিরিজের গল্পে দেখা যাবে, তরুণ সাংবাদিক সামিউল একটি বড় মানি লন্ডারিং চক্রের তথ্য উদ্‌ঘাটন করলেও রহস্যজনকভাবে তার প্রতিবেদন প্রকাশের আগেই গায়েব হয়ে যায়। এ ঘটনায় সে জড়িয়ে পড়ে এক বিপজ্জনক অনুসন্ধানে। তার সঙ্গে আছে অভিজ্ঞ সাংবাদিক জহির। সত্য অনুসন্ধানের পথে দুজনকে মোকাবিলা করতে হয় নানা বাধা ও ঝুঁকির।

এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিরিজটিতে তিনি অভিনয় করেছেন সাংবাদিক জহির চরিত্রে। অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এ ধরনের বহুস্তরীয় চরিত্র সব সময়ই আমাকে আকৃষ্ট করে।’

সামিউল চরিত্রের অভিনেতা ইয়াশ রোহান নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলতে পারি, সামিউল চরিত্রটার জন্য আমি ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র, যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি হার্ট অ্যান্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকেরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবেন।’

তিন বছর পর অভিনয়ে ফিরে ‘হেডলাইন’–এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে আফসান আরা বিন্দুর। সিরিজে তিনি অভিনয় করেছেন আইরিন চরিত্রে। অন্যদিকে দোলন চরিত্রে দেখা যাবে সারিকা সাবরিনকে। ট্রেলার প্রকাশের পর দর্শকের প্রত্যাশা আরও বেড়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, ট্রেলারে গল্পের সামান্য অংশই দেখা গেছে, পুরো সিরিজে আরও অনেক চমক অপেক্ষা করছে।

‘হেডলাইন’–এ আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি ও আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow