ট্রোলারদের খেয়েদেয়ে কাজ নেই, কড়া জবাব শ্রাবন্তীর

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে যাচ্ছেন। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাকে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ৩০ বছরের অভিনয়জীবনে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পাওয়াকে তিনি নিজের জন্য বড় আশীর্বাদ হিসেবে দেখছেন। পর্দায় একজন বৃদ্ধা ঠাকুমা হয়ে উঠতে শ্রাবন্তীকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই পর্দায় গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে কেবল বাণিজ্যিক সিনেমার নায়িকার খোলস থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে প্রমাণের এটি একটি দারুণ সুযোগ। ওজন বাড়ানো ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হতে হয় শ্রাবন্তীকে। এ প্রসঙ্গে কড়া জবাব দিয়ে তিনি বলেন যারা খেয়েদেয়ে কাজ পান না তারাই নেতিবাচক মন্তব্য করেন। এতদিন বিষয়টি এড়িয়ে চললেও এখন তা সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি এর প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন। এই অভিনেত্রী মনে করেন অভিনয়ে বা যেকোনো কাজে টিকে থাকতে হলে

ট্রোলারদের খেয়েদেয়ে কাজ নেই, কড়া জবাব শ্রাবন্তীর
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে যাচ্ছেন। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাকে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ৩০ বছরের অভিনয়জীবনে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পাওয়াকে তিনি নিজের জন্য বড় আশীর্বাদ হিসেবে দেখছেন। পর্দায় একজন বৃদ্ধা ঠাকুমা হয়ে উঠতে শ্রাবন্তীকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই পর্দায় গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে কেবল বাণিজ্যিক সিনেমার নায়িকার খোলস থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে প্রমাণের এটি একটি দারুণ সুযোগ। ওজন বাড়ানো ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হতে হয় শ্রাবন্তীকে। এ প্রসঙ্গে কড়া জবাব দিয়ে তিনি বলেন যারা খেয়েদেয়ে কাজ পান না তারাই নেতিবাচক মন্তব্য করেন। এতদিন বিষয়টি এড়িয়ে চললেও এখন তা সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি এর প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন। এই অভিনেত্রী মনে করেন অভিনয়ে বা যেকোনো কাজে টিকে থাকতে হলে সবার আগে মানসিক শান্তি বজায় রাখাটা জরুরি। অভিনয়ের পাশাপাশি খুব শিগগিরই প্রযোজনায় আসার ইচ্ছাও প্রকাশ করেছেন শ্রাবন্তী। থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত ভাবার সময় পাচ্ছেন না তিনি। তবে তিনি যে প্রযোজনা করবেন সেটি নিশ্চিত করেছেন। এ ছাড়া ভালো প্রস্তাব পেলে হিন্দি ওটিটিতেও কাজ করতে আগ্রহী তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শ্রাবন্তী এখন আর কেবল নাচ-গানের চরিত্রে সীমাবদ্ধ থাকতে চান না, বরং নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়ার প্রবল খিদে এখনো তার মাঝে কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow