ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে সেলিনা অক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের স্ত্রী বলে তথ্য পাওয়া যায়। স্থানীয় সুত্রে জানাযায়, রোববার বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেলিনা আক্তার বাড়ির পাশে বাগানে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে সেলিনা অক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের স্ত্রী বলে তথ্য পাওয়া যায়।
স্থানীয় সুত্রে জানাযায়, রোববার বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেলিনা আক্তার বাড়ির পাশে বাগানে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
What's Your Reaction?