ঠাট্টা করে ইজাব-কবুল বললে কি বিয়ে হয়ে যায়?

প্রশ্ন: ঠাট্টা করে ইজাব-কবুল বললে কি বিয়ে হয়ে যায়? যদি একটি ছেলে তার কিছু বন্ধু-বান্ধবের সামনে কোনো মেয়েকে মজা করে বলে আমি তোমাকে বিয়ে করলাম, মেয়ে উত্তর দেয় আমি কবুল করলাম, তাহলে কি বিয়ে যাবে? উত্তর: হাসি-ঠাট্টা করে দুইজন বা দুইজনের বেশি সাক্ষীর উপস্থিতিতে ছেলে বা মেয়ে বিয়ের প্রস্তাব করলে এবং এর উত্তরে মেয়ে/ ছেলে কবুল বললে বিয়ে হয়ে যায়। আল্লাহ রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিনটি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়; সেগুলো হলো, তালাক, বিবাহ এবং তালাকে রাজঈর পর স্ত্রীকে পুনরায় গ্রহণ করা। (সুনানে তিরমিজি) তাই প্রশ্নে যেভাবে উল্লেখ করা হলো এভাবে স্বাক্ষীদের সামনে ইজাব-কবুলের কথা বললে বিয়ে হয়ে যাবে। তারা যদি পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহণ না করতে চায়, তাহলে যথাযথ নিয়ম অনুযায়ী তালাকের মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তবে ইজাব-কবুলের সময় সাক্ষী না থাকলে বিয়ে হবে না। কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া ইজাব-কবুল করলে অর্থাৎ একপক্ষ প্রস্তাব দিলে অন্য পক্ষ কবুল বললে বিয়ে হয় না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বিয়ের আকদ বা ইজাব-

ঠাট্টা করে ইজাব-কবুল বললে কি বিয়ে হয়ে যায়?

প্রশ্ন: ঠাট্টা করে ইজাব-কবুল বললে কি বিয়ে হয়ে যায়? যদি একটি ছেলে তার কিছু বন্ধু-বান্ধবের সামনে কোনো মেয়েকে মজা করে বলে আমি তোমাকে বিয়ে করলাম, মেয়ে উত্তর দেয় আমি কবুল করলাম, তাহলে কি বিয়ে যাবে?

উত্তর: হাসি-ঠাট্টা করে দুইজন বা দুইজনের বেশি সাক্ষীর উপস্থিতিতে ছেলে বা মেয়ে বিয়ের প্রস্তাব করলে এবং এর উত্তরে মেয়ে/ ছেলে কবুল বললে বিয়ে হয়ে যায়।

আল্লাহ রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিনটি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়; সেগুলো হলো, তালাক, বিবাহ এবং তালাকে রাজঈর পর স্ত্রীকে পুনরায় গ্রহণ করা। (সুনানে তিরমিজি)

তাই প্রশ্নে যেভাবে উল্লেখ করা হলো এভাবে স্বাক্ষীদের সামনে ইজাব-কবুলের কথা বললে বিয়ে হয়ে যাবে। তারা যদি পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহণ না করতে চায়, তাহলে যথাযথ নিয়ম অনুযায়ী তালাকের মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

তবে ইজাব-কবুলের সময় সাক্ষী না থাকলে বিয়ে হবে না। কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া ইজাব-কবুল করলে অর্থাৎ একপক্ষ প্রস্তাব দিলে অন্য পক্ষ কবুল বললে বিয়ে হয় না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বিয়ের আকদ বা ইজাব-কবুল কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতিতে হওয়া আবশ্যক।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, অভিভাবক ও দুই জন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে হয় না। (সহিহ ইবনে হিব্বান)

তবে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুই জন সাক্ষী নির্দিষ্ট করা জরুরি নয়। বিয়ে যদি অনেকের উপস্থিতিতে হয়, দুইজন ব্যক্তিকে নির্দিষ্ট করে সাক্ষী বানানো না হয়, তাহলেও বিয়ে হয়ে যাবে।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow