ড. মাহবুব আলীর সহধর্মিণী ফাহমিন আফরোজ আর নেই

বাংলাদেশ ব্যবসা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সহধর্মিণী ফাহমিন আফরোজ তাসলীম মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় জটিল রোগে মৃত্যুবরণ করেন এ মহীয়সী নারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ফাহমিন আফরোজ ওরফে তাসলীম ছেলে নাওয়াঝিশ মুহম্মদ আলীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  মরহুমার জানাজার নামাজ বাদ জোহর ধানমন্ডির ৭নং রোডে বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। লাশ দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। ফাহমিন আফরোজের পরিবার সবার কাছে দোয়াপ্রার্থী, আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন। উল্লেখ্য, ফাহমিন আফরোজ ওরফে তাসলীম ময়মনসিংহ শহরের আকুয়া জুবিলি কোয়ার্টাসে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাময়ী সরকারি মহিলা বিদ্যালয় থেকে এসএসসি, মুমিন্নেসা সরকারী কলেজ থেকে এইচএসসি, আনন্দমোহন সরকারী কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এম. ফিল ডিগ্রি লাভ করেন।  এছাড়াও আফরোজ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপিকা ছিলেন। শৈশব থেকে গল্

ড. মাহবুব আলীর সহধর্মিণী ফাহমিন আফরোজ আর নেই

বাংলাদেশ ব্যবসা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সহধর্মিণী ফাহমিন আফরোজ তাসলীম মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় জটিল রোগে মৃত্যুবরণ করেন এ মহীয়সী নারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ফাহমিন আফরোজ ওরফে তাসলীম ছেলে নাওয়াঝিশ মুহম্মদ আলীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমার জানাজার নামাজ বাদ জোহর ধানমন্ডির ৭নং রোডে বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। লাশ দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। ফাহমিন আফরোজের পরিবার সবার কাছে দোয়াপ্রার্থী, আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন।

উল্লেখ্য, ফাহমিন আফরোজ ওরফে তাসলীম ময়মনসিংহ শহরের আকুয়া জুবিলি কোয়ার্টাসে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাময়ী সরকারি মহিলা বিদ্যালয় থেকে এসএসসি, মুমিন্নেসা সরকারী কলেজ থেকে এইচএসসি, আনন্দমোহন সরকারী কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এম. ফিল ডিগ্রি লাভ করেন। 

এছাড়াও আফরোজ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপিকা ছিলেন। শৈশব থেকে গল্প লেখালেখির অভ্যাস ছিলো তার। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪টি। বেশ কিছু পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow