‘ডন-৩’ ছেড়ে আইনি প্যাঁচে রণবীর, ক্ষতিপূরণ ৪০ কোটি!
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন-৩’ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন রণবীর সিং। এবার তিনি জড়ালেন বড়সড় আইনি ও আর্থিক জটিলতায়। ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে রণবীরের বিরোধ এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, এই জটিলতার মূলে রয়েছে প্রায় ৪০ কোটি টাকার বিশাল অঙ্ক।
এক্সেল এন্টারটেইনমেন্টের দাবি, রণবীর সিং যখন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন, তখন প্রি-প্রোডাকশনের জন্য বিপুল অর্থ খরচ করা হয়েছিল। শিডিউলিং, লোকেশন নির্বাচন এবং টেকনিক্যাল নানা খাতে এই টাকা ব্যয় হয়। কিন্তু অভিনেতা হুট করে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোয় পুরো পরিকল্পনা থমকে গেছে এবং সেই অর্থ বিফলে গেছে। প্রযোজনা সংস্থা মনে করে, এই বিশাল আর্থিক ক্ষতির দায় রণবীরকেই নিতে হবে।
অন্যদিকে, রণবীর সিং ও তার টিম প্রযোজনা সংস্থার এই দাবি মানতে নারাজ। অভিনেতার পক্ষের যুক্তি, কোনো ছবি ছেড়ে দেওয়ার পূর্ণ অধিকার একজন শিল্পীর থাকে। এর জন্য প্রজেক্টের আর্থিক ক্ষতির দায় তার ঘাড়ে চাপানো অযৌক্তিক। রণবীরের ঘনিষ্ঠ সূত্রে খবর, শুরুতে তিনি রাজি থাকলেও পরবর্তীতে চিত্রনাট্য ও অন্যান্য বিষয়ে নানা পরিবর্তন আসায় তিনি সরে আসতে বাধ্য হ
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন-৩’ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন রণবীর সিং। এবার তিনি জড়ালেন বড়সড় আইনি ও আর্থিক জটিলতায়। ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে রণবীরের বিরোধ এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, এই জটিলতার মূলে রয়েছে প্রায় ৪০ কোটি টাকার বিশাল অঙ্ক।
এক্সেল এন্টারটেইনমেন্টের দাবি, রণবীর সিং যখন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন, তখন প্রি-প্রোডাকশনের জন্য বিপুল অর্থ খরচ করা হয়েছিল। শিডিউলিং, লোকেশন নির্বাচন এবং টেকনিক্যাল নানা খাতে এই টাকা ব্যয় হয়। কিন্তু অভিনেতা হুট করে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোয় পুরো পরিকল্পনা থমকে গেছে এবং সেই অর্থ বিফলে গেছে। প্রযোজনা সংস্থা মনে করে, এই বিশাল আর্থিক ক্ষতির দায় রণবীরকেই নিতে হবে।
অন্যদিকে, রণবীর সিং ও তার টিম প্রযোজনা সংস্থার এই দাবি মানতে নারাজ। অভিনেতার পক্ষের যুক্তি, কোনো ছবি ছেড়ে দেওয়ার পূর্ণ অধিকার একজন শিল্পীর থাকে। এর জন্য প্রজেক্টের আর্থিক ক্ষতির দায় তার ঘাড়ে চাপানো অযৌক্তিক। রণবীরের ঘনিষ্ঠ সূত্রে খবর, শুরুতে তিনি রাজি থাকলেও পরবর্তীতে চিত্রনাট্য ও অন্যান্য বিষয়ে নানা পরিবর্তন আসায় তিনি সরে আসতে বাধ্য হয়েছেন।
আপাতত দুই পক্ষের এই আইনি লড়াই কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়। তবে ‘ডন ৩’-এর ভবিষ্যৎ যে আরও অনিশ্চিত হয়ে পড়ল, তা বলাই বাহুল্য।