ডলারের স্বস্তিতে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলা বেড়েছে
শিল্পের কাঁচামাল আমদানিতে এলসি খোলা কমেছে ২.২৮%, নিষ্পত্তি কমেছে ২.০৬%
ভোগ্যপণ্যে এলসি খোলা বেড়েছে ৮.৩৬%, তবে নিষ্পত্তি সামান্য কমেছে
জ্বালানি আমদানিতে এলসি খোলা কমেছে ৫.৭৩%, নিষ্পত্তি কমেছে ৮.৭৫%
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৬.০৩%, যা ইতিহাসের সর্বনিম্ন
নির্বাচিত সরকারের অধীনে ব্যবসা ঘুরে দাঁড়ানোর আশা সংশ্লিষ্টদের
দেশে রেমিট্যান্স ও রিজার্ভ বাড়ায় ডলারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। চাহিদামতো ডলার পাওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা বেড়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ। তবে একই সময়ে এলসি নিষ্পত্তি কমেছে ১২ দশমিক ৭৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার পরিমাণ ছিল ১০৬ কোটি ডলার। চলতি (২০২৫-২৬) অর্থবছরের প্রথম সাত মাসে তা বেড়ে ১২১ কোটি ডলার হয়েছে। সেই হিসাবে গত অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এলসি খোলা বেড়েছে ১৫ কোটি ডলার বা ১৪ দশমিক ৫৫ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলা বাড়লেও