ডা. আহমদকে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুইজন গ্রেফতার

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন– ইউসূফ আলী ও নেছার আহমেদ। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হলো। মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেলে অফিস শেষে বাসায় ফেরার পথে মহাখালীতে ছুরিকাঘাতের শিকার হন ডা. আহমদ হোসেন। আরও পড়ুনজাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতসন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‍্যাব পুলিশ জানায়, মহাখালীতে পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে দুই-তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এদিকে টেন্ডার নিয়ে বিরোধের জেরে ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া করে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন

ডা. আহমদকে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুইজন গ্রেফতার

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন– ইউসূফ আলী ও নেছার আহমেদ। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেলে অফিস শেষে বাসায় ফেরার পথে মহাখালীতে ছুরিকাঘাতের শিকার হন ডা. আহমদ হোসেন।

আরও পড়ুন
জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‍্যাব

পুলিশ জানায়, মহাখালীতে পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে দুই-তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এদিকে টেন্ডার নিয়ে বিরোধের জেরে ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া করে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব বলছে, দুই প্রতিষ্ঠানের টেন্ডার সংক্রান্ত দ্বন্দ্বের জেরে হাসপাতালের উপ-পরিচালককে ভয় দেখাতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে হামলা চালানো হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, রাজধানীতে টেন্ডার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় ভাড়াটে সন্ত্রাসী ব্যবহারের তথ্য পায় র‍্যাব। টেন্ডারটি ঘিরে প্রতিদ্বন্দ্বী দুইটি গ্রুপ হলো রুবেল গ্রুপ ও মোনায়েম গ্রুপ। এই প্রতিযোগিতার জেরেই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।

কেআর/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow