ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বরেণ্য চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১১ এপ্রিল) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে যথাযথ মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের ওষুধনীতি প্রণয়নে তার অবদান দেশের স্বাস্থ্যখাতে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। রাজনীতি ও সমাজসেবায় তার ভূমিকার কথা উল্লেখ করে নেতারা আরও বলেন, তিনি ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও ভাসানী জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনে তার উদ্যোগ ছিল

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বরেণ্য চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১১ এপ্রিল) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে যথাযথ মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের ওষুধনীতি প্রণয়নে তার অবদান দেশের স্বাস্থ্যখাতে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। রাজনীতি ও সমাজসেবায় তার ভূমিকার কথা উল্লেখ করে নেতারা আরও বলেন, তিনি ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও ভাসানী জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনে তার উদ্যোগ ছিল অত্যন্ত সাহসী ও সময়োপযোগী। অনুষ্ঠানে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডা. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস ও বিলকিস খন্দকার, নারী নেত্রী সাহানা বেগমসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা তার বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শ ও চিন্তাচেতনা বাস্তবায়নের দৃপ্ত শপথ গ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow