ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির

মালদ্বীপের ভাভু অ্যাটলের আলিমাথা এলাকায় নিখোঁজ পাঁচ ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধারে অভিযান চালাতে গিয়ে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের এক ডুবুরি নিহত হয়েছেন। জানা গেছে, কয়েকদিন আগে ডাইভিং করতে গিয়ে পাঁচ ইতালীয় পর্যটক নিখোঁজ হন। পরে অনুসন্ধানে সমুদ্রের প্রায় ৬০ মিটার গভীরে পানির নিচের একটি গুহার সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছিল, নিখোঁজ পর্যটকরা ওই গুহার ভেতরেই আটকে আছেন। এরপর এমএনডিএফের বিশেষ ডাইভিং টিম উদ্ধার অভিযান শুরু করে। তবে গভীর সমুদ্র, সীমিত দৃশ্যমানতা এবং পানির তীব্র স্রোতের কারণে অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আরও পড়ুননিয়ম ভেঙে গভীর সমুদ্রে নামাই কাল হলো ৫ ইতালীয় পর্যটকেরঅভিযান চলাকালে এক এমএনডিএফ ডুবুরি দুর্ঘটনার শিকার হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। এ ঘটনায় মালদ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিহত ডুবুরির সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের উদ্ধারে অংশ নিতে গিয়ে তার মৃত্যুতে সহকর্মীদের মাঝেও গভীর শোক বিরাজ করছে। আলিমাথা এলাকার পানির নিচের গুহাগুলো ডাইভিংয়ের

ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির

মালদ্বীপের ভাভু অ্যাটলের আলিমাথা এলাকায় নিখোঁজ পাঁচ ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধারে অভিযান চালাতে গিয়ে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের এক ডুবুরি নিহত হয়েছেন।

জানা গেছে, কয়েকদিন আগে ডাইভিং করতে গিয়ে পাঁচ ইতালীয় পর্যটক নিখোঁজ হন। পরে অনুসন্ধানে সমুদ্রের প্রায় ৬০ মিটার গভীরে পানির নিচের একটি গুহার সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছিল, নিখোঁজ পর্যটকরা ওই গুহার ভেতরেই আটকে আছেন।

এরপর এমএনডিএফের বিশেষ ডাইভিং টিম উদ্ধার অভিযান শুরু করে। তবে গভীর সমুদ্র, সীমিত দৃশ্যমানতা এবং পানির তীব্র স্রোতের কারণে অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

আরও পড়ুন
নিয়ম ভেঙে গভীর সমুদ্রে নামাই কাল হলো ৫ ইতালীয় পর্যটকের

অভিযান চলাকালে এক এমএনডিএফ ডুবুরি দুর্ঘটনার শিকার হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

এ ঘটনায় মালদ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিহত ডুবুরির সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের উদ্ধারে অংশ নিতে গিয়ে তার মৃত্যুতে সহকর্মীদের মাঝেও গভীর শোক বিরাজ করছে।

আলিমাথা এলাকার পানির নিচের গুহাগুলো ডাইভিংয়ের জন্য পরিচিত হলেও সেগুলো অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow