ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্পের কাছে একটি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতকানিয়া থানা পুলিশ। আটক তিনজন হলেন— কক্সবাজারের সদর খরুসকুল ডেইল পাড়ার মো. আবুল কালামের মো. রাশেদ (১৮), রাউজান ৯নং ওয়ার্ডে রহমত পাড়ার মো. মজনুর ছেলে মো. আকিব (২০) ও রাউজান আলিখীলের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে মো. রবিন (২৫)। সাতকানিয়া থানার ওসি মনঞ্জুরুল হক বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিছ ও দুই রাউন্ড কার্তুজ। আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্পের কাছে একটি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতকানিয়া থানা পুলিশ।

আটক তিনজন হলেন— কক্সবাজারের সদর খরুসকুল ডেইল পাড়ার মো. আবুল কালামের মো. রাশেদ (১৮), রাউজান ৯নং ওয়ার্ডে রহমত পাড়ার মো. মজনুর ছেলে মো. আকিব (২০) ও রাউজান আলিখীলের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে মো. রবিন (২৫)।

সাতকানিয়া থানার ওসি মনঞ্জুরুল হক বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিছ ও দুই রাউন্ড কার্তুজ। আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow