ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সানি (১৯), আ. আহাদ (১৯), টুটুল মিয়া (২৭), মো. সাইফুল ইসলাম (২২), রায়হান বান্টি (৪৫), অমিত দে (২০) ও গোপাল দাস (২৩)। পুলিশ তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করেছে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। অভিযানে এই সাতজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ডাকাতির প্রস্তুতি নিতে দেখা যায়। পুলিশ তাদের ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ হাতেনাতে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সানি (১৯), আ. আহাদ (১৯), টুটুল মিয়া (২৭), মো. সাইফুল ইসলাম (২২), রায়হান বান্টি (৪৫), অমিত দে (২০) ও গোপাল দাস (২৩)। পুলিশ তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করেছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। অভিযানে এই সাতজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ডাকাতির প্রস্তুতি নিতে দেখা যায়। পুলিশ তাদের ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবারই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?