ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ শাফিয়া বেগমকে হত্যা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় করা মামলায় প্রধান আসামি মো. রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা ও ডাকাতির অভিযোগে পৃথক ধারায় ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রুবেল মিয়া চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার শাহজাদপুর খিলবাড়ীরটেক এলাকায় বসবাস করতেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মামলার বাদি ফেরদৌসি বেগম মায়া। ওই সময় তার বাবা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। পরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার মা শাফিয়া বেগমের গলায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি আঘাত করে হত্যা করে। এ সময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা স্বর্ণের দুল লুট করে নিয়ে যায়। ঘটনার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ শাফিয়া বেগমকে হত্যা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় করা মামলায় প্রধান আসামি মো. রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা ও ডাকাতির অভিযোগে পৃথক ধারায় ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রুবেল মিয়া চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার শাহজাদপুর খিলবাড়ীরটেক এলাকায় বসবাস করতেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মামলার বাদি ফেরদৌসি বেগম মায়া। ওই সময় তার বাবা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। পরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার মা শাফিয়া বেগমের গলায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি আঘাত করে হত্যা করে। এ সময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা স্বর্ণের দুল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর নিহতের মেয়ে ফেরদৌসি বেগম মায়া রূপগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ১৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেছেন।
What's Your Reaction?