ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে মিললো নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশে ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান জানান, দুপুরে হাসপাতালের কর্মীরা জরুরি বিভাগের এক নম্বর ফটকের বিপরীত পাশের ডাস্টবিনে ময়লা ফেলতে যান। তারা সেখানে গিয়ে ভেতরে প্লাস্টিক ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠায়। আরও পড়ুন গাবতলীতে মাছের কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ এসআই রায়হান বলেন, ‘কে বা কারা ওই স্থানে নবজাতকের মরদেহটি ফেলে গেছে তা এখনো আমরা জানতে পারিনি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ কেএজেডআইএ/একিউএফ

ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে মিললো নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশে ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান জানান, দুপুরে হাসপাতালের কর্মীরা জরুরি বিভাগের এক নম্বর ফটকের বিপরীত পাশের ডাস্টবিনে ময়লা ফেলতে যান। তারা সেখানে গিয়ে ভেতরে প্লাস্টিক ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠায়।

এসআই রায়হান বলেন, ‘কে বা কারা ওই স্থানে নবজাতকের মরদেহটি ফেলে গেছে তা এখনো আমরা জানতে পারিনি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেএজেডআইএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow