ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ
কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, চলতি বছরের ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১,১৫৫ জনের ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার বর্তমানে ২৬ দশমিক ৩ শতাংশ। খবর আনাদোলু এজেন্সির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাসে আক্রান্ত এই প্রাদুর্ভাব এখন পর্যন্ত ৩৪টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনটি প্রদেশ ইতুরি, নর্থ কিভু এবং সাউথ কিভুতে সংক্রমণ সক্রিয় রয়েছে। এর মধ্যে ইতুরি প্রদেশকে প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, ইতুরি প্রদেশে আরও ১৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের নেগেটিভ পরীক্ষার ফলাফলের পর মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে, আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, মহাদেশজুড়ে ইবোলা মোকাবিলা ও প্রস্তুতি পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
এক ভার্চুয়া

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যাঁ কাসেয়া বলেন, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা উভয় খাতে এই অর্থ ব্যয় করা হবে। সম্প্রতি আফ্রিকান ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশ ও অংশীদার সংস্থা ৯১০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তার মাত্র ১৩ শতাংশ ছাড় করা হয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে কঙ্গো সরকার ইবোলা আক্রান্ত এলাকা থেকে আগত ভ্রমণকারীদের জন্য ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে।