ডিউটিরত অবস্থায় মারা গেলেন ট্রাফিক পুলিশ সদস্য

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় মোশাররফ হোসেন দুলাল নামের এক ট্রাফিক পুলিশ সদস্য মারা গেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।  মোশাররফ হোসেন দুলাল (৫৯) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ির বাসিন্দা। তিনি সন্তানের জনক এ পুলিশ সদস্য ছয় মাস পরেই অবসরে চলে যাওয়ার কথা।  জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুন নুর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগের কনস্টেবল মোশাররফ হোসেন দুলাল পৌর এলাকার দাউদনগর এলাকায় কর্মরত থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আরও বলেন, দুপুর আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে তার জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিউটিরত অবস্থায় মারা গেলেন ট্রাফিক পুলিশ সদস্য

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় মোশাররফ হোসেন দুলাল নামের এক ট্রাফিক পুলিশ সদস্য মারা গেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

মোশাররফ হোসেন দুলাল (৫৯) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ির বাসিন্দা। তিনি সন্তানের জনক এ পুলিশ সদস্য ছয় মাস পরেই অবসরে চলে যাওয়ার কথা। 

জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুন নুর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগের কনস্টেবল মোশাররফ হোসেন দুলাল পৌর এলাকার দাউদনগর এলাকায় কর্মরত থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও বলেন, দুপুর আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে তার জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow