ডিএনসিসি কর্মকর্তাদের দেওয়া হলো টেলিটক কপোরেট সিম
ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব সব কর্মকর্তাদের টেলিটক করপোরেট সিম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ষষ্ঠ তলার হল রুমে কর্মকর্তাদের মাঝে এই সিম বিতরণ করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আরও পড়ুন দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান সিম বিতরণকালে প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া টেলিটক করপোরেট সিম আগামীকাল থেকে সব কর্মকর্তা চালু করবেন এবং এই সিমের মাধ্যমে সব কর্মকর্তা যোগাযোগ রাখবেন। তিনি বলেন, নাগরিক সেবা প্রদানের পথ এই টেলিটক সিমের মাধ্যমে আরও সুগম হবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমএমএ/এএমএ
ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব সব কর্মকর্তাদের টেলিটক করপোরেট সিম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ষষ্ঠ তলার হল রুমে কর্মকর্তাদের মাঝে এই সিম বিতরণ করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সিম বিতরণকালে প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া টেলিটক করপোরেট সিম আগামীকাল থেকে সব কর্মকর্তা চালু করবেন এবং এই সিমের মাধ্যমে সব কর্মকর্তা যোগাযোগ রাখবেন। তিনি বলেন, নাগরিক সেবা প্রদানের পথ এই টেলিটক সিমের মাধ্যমে আরও সুগম হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএ/এএমএ
What's Your Reaction?
