ডিএনসিসির প্রশাসক হলেন শফিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১ শাখা) যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এদিকে একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের মোট ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছিল স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে। গত বছরের ১২ ফেব্রুয়ারি ডিএনসির প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল বিদায়ী অন্তর্বর্তী সরকার। তার মেয়াদ শেষ হওয়ায় সুরাইয়া আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছিল।

ডিএনসিসির প্রশাসক হলেন শফিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১ শাখা) যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এদিকে একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের মোট ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছিল স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে।

গত বছরের ১২ ফেব্রুয়ারি ডিএনসির প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল বিদায়ী অন্তর্বর্তী সরকার। তার মেয়াদ শেষ হওয়ায় সুরাইয়া আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow